© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খাগড়াছড়িতে বিজয়ী বিএনপির ওয়াদুদ ভূঁইয়া

শেয়ার করুন:
খাগড়াছড়িতে বিজয়ী বিএনপির ওয়াদুদ ভূঁইয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১১ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন জাতীয় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা (ঘোড়া প্রতীক)। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনোয়ার সাদাত মধ্যরাতে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

ওয়াদুদ ভূঁইয়া ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে জাতীয় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা ৬৮ হাজার ৩১৫ ভোট পেয়েছেন। এ ছাড়া জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী ৫৮ হাজার ৫৪৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান ভোট পেয়েছেন ৪৭ হাজার ৯১০টি।

এদিকে অন্য দুই পাহাড়ি জেলার মতো খাগড়াছড়িতেও ‘না’ ভোট জয়যুক্ত হয়েছে। এখানে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৯৮৬টি এবং ‘না’ ভোট দিয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৯৪২ জন ভোটার।

এমআর/টিএ 

মন্তব্য করুন