© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারাদেশে দোয়া ও মোনাজাতের নির্দেশ তারেক রহমানের

শেয়ার করুন:
সারাদেশে দোয়া ও মোনাজাতের নির্দেশ তারেক রহমানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১১ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেতে যাচ্ছে বিএনপি। ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার জুমার নামাজের পর দোয়া ও মোনাজাত করার নির্দেশ দিয়েছেন তিনি। না করেছেন বিজয় মিছিল করতেও।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে এক বিবৃতিতে এ নির্দেশনা দেন তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যানের প্রেসসচিব সালেহ শিবলী সই করা বিবৃতিতে বলা হয়, আগামী ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) জুমার নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে বলা হয়েছে। একই সঙ্গে কোথাও কোনো বিজয় মিছিল, সভা-সমাবেশ না করার নির্দেশনাও দিয়েছেন বিএনপি চেয়ারম্যান।

দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব পর্যায়ের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ অবস্থান বজায় রাখার আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে।

এসকে/টিকে

মন্তব্য করুন