© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লা-৮ আসনে জাকারিয়া তাহের সুমন বিজয়ী

শেয়ার করুন:
কুমিল্লা-৮ আসনে জাকারিয়া তাহের সুমন বিজয়ী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২১ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী জাকারিয়া তাহের সুমন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১টায় দিকে কুমিল্লা জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান এই তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ আসনে ১০৬টি ভোটকেন্দ্রে জাকারিয়া তাহের সুমন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী শফিকুল আলম হেলাল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট।

এমআর/টিএ 

মন্তব্য করুন