© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাঁদপুর-২ আসন : বিপুল ভোটে বিএনপি প্রার্থী জালাল উদ্দিন জয়ী

শেয়ার করুন:
চাঁদপুর-২ আসন : বিপুল ভোটে বিএনপি প্রার্থী জালাল উদ্দিন জয়ী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৬ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে ১৫৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে বিএনপি প্রার্থী মো. জালাল উদ্দিন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

ফলাফলে বিএনপি প্রার্থী জালাল উদ্দিন ১ লাখ ৭২ হাজার ৫০৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় (এলডিপি) ছাতা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেন।

তিনি পেয়েছেন ৫৭ হাজার ৪৭৩ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। এদিন বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।

এমআর/টিএ 

মন্তব্য করুন