জামালপুরের ৫টি আসনেই জয় বিএনপির
ছবি: সংগৃহীত
০৩:৫১ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
জামালপুরের ৫টি সংসদীয় আসনের ৫টিতেই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত ১ লাখ ৭২ হাজার ১১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয় হয়েছেন।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির প্রার্থী মো. সুলতান মাহমুদ বাবু ধানের শীষ প্রতীকে মোট ৯৫ হাজার ৬৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল ২ লাখ ৭ হাজার ৪১২টি ভোট পেয়ে বিজয় হয়েছেন।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম ১ লাখ ৪৭ হাজার ৪০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
জামালপুর-৫ (সদর উপজেলা) বিএনপির প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ১ লাখ ৯৯ হাজার ৩৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে রাতে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী।
এমআর/টিএ