© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দাঁড়িপাল্লার জয়নুল আবেদীন জয়ী

শেয়ার করুন:
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দাঁড়িপাল্লার জয়নুল আবেদীন জয়ী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১১ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা-৪ আসনে জয়ী হয়েছেন জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন। তিনি ৭৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার মধ্যরাত সাড়ে ৪টায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত তানভীর আহমেদ রবিন পেয়েছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট।

ঢাকা-৪ আসন (কদমতলী ও শ্যামপুর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯, ৬০ এবং ৬১ এই নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত। মোট ভোট কেন্দ্র ১১৫, মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন। যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে ১ লাখ ৭ হাজার ৯২৯টি বেশি ভোট। এবার ভোটারদের মধ্যে পুরুষ এক লাখ ৮৬ হাজার ৪৬৭ এবং নারী ১ লাখ ৭৬ হাজার ৩৪ জন। আর তৃতীয় লিঙ্গের ৫ জন।

এ আসনে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তানভীর আহমেদ রবিন ও বাংলাদেশ জামায়াত ইসলামের সৈয়দ জয়নুল আবেদীনসহ মোট ৮ জন।

এসকে/টিএ

মন্তব্য করুন