জামায়াত প্রার্থী আব্দুস সাত্তার নীলফামারী-১ আসনে জয়ী
ছবি: সংগৃহীত
০৫:৩২ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী নীলফামারী জেলা আমির মো. আব্দুস সাত্তার (দাঁড়িপাল্লা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মো. মন্জুরুল ইসলাম (খেজুরগাছ) পরাজিত হয়েছেন।
ডোমার থেকে জামায়াতের প্রার্থী মো. আব্দুস সাত্তার পেয়েছেন ৬৮ হাজার ৯৯৮ ভোট। আর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম পেয়েছেন ৫৮ হাজার ৭৭৩ ভোট।
ডিমলা থেকে জামায়াতের প্রার্থী মো. আব্দুস সাত্তার পেয়েছেন ৮০ হাজার ২১৬ আর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম পেয়েছেন ৫৯ হাজার ৩৮৩ ভোট।
এসকে/টিএ