© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংসদ নির্বাচনে ট্রাক নিয়ে বিজয়ী নুর, তবে ধানের শীষ প্রতীক নিয়েও হারলেন রাশেদ খান

শেয়ার করুন:
সংসদ নির্বাচনে ট্রাক নিয়ে বিজয়ী নুর, তবে ধানের শীষ প্রতীক নিয়েও হারলেন রাশেদ খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১১ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বিজয়ী হলেও হেরেছেন দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়া সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান।

পটুয়াখালী-৩ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূর। তার নির্বাচনী প্রতীক ছিলো ‍‍ট্রাক‍‍।

তিনি পেয়েছেন ৯৬ হাজার ৬৬৬টি ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন ৮০ হাজার ৫৬০টি ভোট পেয়েছেন।

অন্যদিকে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান নির্বাচন শুরুর আগে আগে দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন।

তারপরেও তিনি ঝিনাইদহ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবু তালেবের কাছে হেরেছেন। আবু তালেব পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৯৯টি ভোট, অন্যদিকে এই আসনের নির্বাচনে রাশেদ খান তৃতীয় অবস্থানে থেকে পেয়েছেন ৫৬ হাজার ২২৪টি ভোট।

কেএন/টিকে

মন্তব্য করুন