নোয়াখালী-৪ আসনে ধানের শীষের মো. শাহজাহান জয়ী
ছবি: সংগৃহীত
০৯:২২ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ধানের শীষ প্রতীক নিয়ে ২ লাখ ১৯ হাজার ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি এই আসনের ১৮৯টি কেন্দ্রের সবগুলোতে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামির নোয়াখালী জেলা আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য ইসহাক খন্দকার দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে নোয়াখালীর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।
আরআই/টিকে