© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এটি পাবনার সর্বস্তরের মানুষের ভালোবাসা, বিশ্বাস ও আস্থার বিজয়: শিমুল বিশ্বাস

শেয়ার করুন:
এটি পাবনার সর্বস্তরের মানুষের ভালোবাসা, বিশ্বাস ও আস্থার বিজয়: শিমুল বিশ্বাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৩ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ (পাবনা সদর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এক ফেসবুক বার্তায় বলেন, ‘এটি পাবনার সর্বস্তরের মানুষের ভালোবাসা, বিশ্বাস ও আস্থার বিজয়।’

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তায় তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক বার্তাটি হুবুহু তুলে ধরা হলো-আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, জনগণের ঐতিহাসিক রায়ে পাবনা-৫ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি।

শামছুর রহমান শিমুল বিশ্বাস-এর এই বিজয় কোনো ব্যক্তিগত সাফল্য নয়-এটি পাবনার সর্বস্তরের মানুষের ভালোবাসা, বিশ্বাস ও আস্থার বিজয়। 

দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি সংগ্রাম, ত্যাগ ও পথচলার মূল্যায়ন আজ আপনারা ভোটের মাধ্যমে করেছেন। আপনাদের অকুণ্ঠ সমর্থন, আন্তরিকতা ও দোয়া আমাকে গভীরভাবে অভিভূত করেছে। আমি কৃতজ্ঞ মহান আল্লাহর দরবারে, কৃতজ্ঞ আমার প্রিয় পাবনাবাসীর কাছে।

এই বিজয়ের মধ্য দিয়ে আমার জীবনে শুরু হলো নতুন অধ্যায়, নতুন দায়িত্ব ও নতুন অঙ্গীকার। 

আপনারা আমাকে যে বিশ্বাসের আমানত দিয়েছেন, তা রক্ষা করাই হবে আমার সর্বোচ্চ অগ্রাধিকার। আমার রাজনীতির লক্ষ্য কখনোই অর্থ বা ক্ষমতা নয়; আমার একমাত্র অঙ্গীকার মানুষের কল্যাণ, ন্যায় ও উন্নয়ন। আমি সেদিনই সত্যিকারের হাসবো, যেদিন দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে, যেদিন অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে-ইনশাআল্লাহ।
 
আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দল-মত নির্বিশেষে পাবনার প্রতিটি মানুষের পাশে থাকবো। শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন ও মানবিক সহায়তায় একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ পাবনা গড়ে তুলতে সর্বশক্তি দিয়ে কাজ করবো। আপনাদের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি, যেন সংসদ সদস্য হিসেবে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও স্বচ্ছতার সঙ্গে আপনাদের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন।

কেএন/টিকে

মন্তব্য করুন