© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঐক্যের বার্তা দিয়ে বিজয়ী-বিজিত সবাইকে অভিনন্দন মিজানুর রহমান আজহারীর

শেয়ার করুন:
ঐক্যের বার্তা দিয়ে বিজয়ী-বিজিত সবাইকে অভিনন্দন মিজানুর রহমান আজহারীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৯ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
নির্বাচনের ফল ঘোষণার পর বিজয়ী ও পরাজিত-উভয় পক্ষকেই অভিনন্দন জানিয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন এক বিশিষ্ট ব্যক্তি। দেশ গঠনের এই গুরুত্বপূর্ণ সময়ে বিভাজনের রাজনীতি পরিহার করে সবাইকে একসঙ্গে কাজ করার ওপর জোর দেন তিনি। তার ভাষায়, দেশের প্রকৃত শক্তি বিভক্তিতে নয়, বরং ঐক্যেই নিহিত।

আজ ১৩ ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যাদের কাঁধে আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব এসেছে, তারা ইসলামিক মূল্যবোধ ধারণ করে ন্যায়, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবেন এটাই জাতির প্রত্যাশা। নতুন নেতৃত্বের প্রতি আস্থা রেখে তিনি একটি ন্যায়ভিত্তিক ও সুশাসিত রাষ্ট্র গঠনের আশাবাদ ব্যক্ত করেন।



তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে ঐক্যের বার্তা দেওয়াকে অনেকেই সময়োপযোগী ও দায়িত্বশীল উদ্যোগ হিসেবে দেখছেন।

এসএস/টিএ

মন্তব্য করুন