© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানালেন ভুটানের প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানালেন ভুটানের প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৮ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এক বার্তায় এ অ‌ভিনন্দন জানান ভুটানের প্রধানমন্ত্রী।

শেরিং তোবগে ব‌লেন, এই প্রগাঢ় জনমতের মাধ্যমে বাংলাদেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে আস্থা প্রকাশ করেছেন। এটি শান্তি ও উন্নতির নতুন অধ্যায়ের সূচনা করছে। ভুটান ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের ঘনিষ্ঠ সম্পর্ক আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার আশায় রইলাম।

এমআই/এসএন

মন্তব্য করুন