© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্ষেপণাস্ত্র ও অস্ত্র উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থা বাড়ানো হয়েছে: আইআরজিসি উপদেষ্টা

শেয়ার করুন:
ক্ষেপণাস্ত্র ও অস্ত্র উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থা বাড়ানো হয়েছে: আইআরজিসি উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৫ পিএম | ০৩ অক্টোবর, ২০২৬
ইরানের অস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎপাদনের প্রয়োজনীয় সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ অক্ষত রয়েছে বলে জানিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি।

শনিবার (৩ অক্টোবর) দেওয়া এক বক্তব্যে বালালি বলেন, প্রতিরক্ষা উৎপাদনের জন্য প্রয়োজনীয় কোনো খাত নিয়েই ইরানের উদ্বেগ নেই। ক্ষেপণাস্ত্র তৈরির সব ধরনের স্থাপনা, সরঞ্জাম ও উপাদান দেশেই উৎপাদিত হচ্ছে এবং এসব সামগ্রী রপ্তানির সক্ষমতাও রয়েছে।

তিনি বলেন, অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইরান আকাশ প্রতিরক্ষা, ড্রোন উৎপাদন ও মহাকাশ খাতেও অগ্রগতি অর্জন করেছে।

বালালির দাবি, যুক্তরাষ্ট্র ইরানের 'শাহেদ-১৩৬' ড্রোনের অনুকরণ করেছে। ব্যাপক গবেষণাকেন্দ্র ও থিঙ্ক ট্যাংক থাকা সত্ত্বেও ওয়াশিংটন একই ধরনের প্ল্যাটফর্ম নিজস্বভাবে তৈরি করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। বালালি বলেন, "যত দিন প্রয়োজন, আমরা লড়াই চালিয়ে যেতে পারি।"

তিনি আরও বলেন, ইরান দেশীয় সক্ষমতা এবং সামরিক অভিযানের প্রয়োজনীয়তা সম্পর্কে নিজস্ব ধারণার ওপর ভিত্তি করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উদ্ভাবন অব্যাহত রেখেছে। এ খাতে দেশটি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন আর বিদেশি সহায়তার প্রয়োজন নেই।

এর আগে শুক্রবার আইআরজিসির সেকেন্ড-ইন-কমান্ড মেজর জেনারেল মোস্তফা ইজাদি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী স্থল, আকাশ, আকাশ প্রতিরক্ষা ও নৌক্ষেত্রে বড় ধরনের প্রযুক্তিগত অগ্রগতি অর্জন করেছে এবং শত্রুদের জন্য তাদের কিছু "চমক" রয়েছে।
সূত্র: প্রেসটিভি

এমআই/টিএ

মন্তব্য করুন