বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন
ছবি: সংগৃহীত
০৯:৩৭ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশের জাতীয় নির্বাচনে জয়ী হওয়ায় বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ভারতের বিরোধী দল কংগ্রেস।
আজ শুক্রবার কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ।
এক পোস্টে লেখেন, ‘সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি।’
খাড়গে লিখেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ইতিহাস, ভাষা, সংস্কৃতি এবং আরো অনেক বিষয়ে গভীর ও অভিন্ন সম্পর্ক রয়েছে।
এক্স-এ কংগ্রেস সভাপতি আরো লিখেছেন, ‘আমাদের এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ সব সময়ই সব ভারতীয়র সমর্থন পাবে।’
এমআর/এসএন