© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

শেয়ার করুন:
তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৬ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর নেতা তারেক রহমানকে অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন মা‌র্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট (পররাষ্ট্রমন্ত্রী) মার্কো রুবিও।

যুক্তরা‌ষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১৩ ফেব্রুয়া‌রি) এক্স হ্যান্ডে‌লে এক পো‌স্টে এই অ‌ভিনন্দন জানান মার্কো রুবিও।

মা‌র্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশ‌টি এই অঞ্চলের সমৃদ্ধি এবং নিরাপত্তার জন্য নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

বিএন‌পির বিজয়ে সর্বপ্রথম অ‌ভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র।

ঢাকার মার্কিন দূতাবাস আজ প্রথম সকা‌‌লে এক শু‌ভেচ্ছা বার্তায় ব‌লে‌ছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।

টিজে/টিএ 

মন্তব্য করুন