© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৫ জন

শেয়ার করুন:
বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৫ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৪ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
নড়াইলে নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিএনপি ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের নড়াইলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তুলারামপুর ইউনিয়নে ধানের শীষের সমর্থকরা মহড়ায় নামে। এক পর্যায়ে স্থানীয় গাবতলা বাসস্ট্যান্ড এলাকায় তারা বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে রাব্বি (২৬) নামে ধানের শীষের এক সমর্থককে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অন্যদের সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এলাকায় সেনা-পুলিশের যৌথ অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইউটি/টিএ

মন্তব্য করুন