© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শেয়ার করুন:
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৫ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় স্বাধীন ও ফাহিম নামে দুই যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পৌর শহরের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা শহরের ছোটকালিবাড়ি এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, রাতে শহর থেকে মোটরসাইকেল নিয়ে দুই যুবক বাড়ি ফিরছিলেন। এ সময় তারা শহরের বটতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।

কেএন/টিকে

মন্তব্য করুন