চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ২
ছবি: সংগৃহীত
০৯:৩৮ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে ২ জন নিহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা কেউ নিহত ও আহতদের নাম-ঠিকানা জানাতে পারেনি। তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।
কেএন/টিকে