© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গম রফতানিতে চার বছর পর নিষেধাজ্ঞা তুলল ভারত

শেয়ার করুন:
গম রফতানিতে চার বছর পর নিষেধাজ্ঞা তুলল ভারত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৫ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
দীর্ঘ প্রায় ৪ বছর বন্ধের পর গম রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। গতকাল এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভারত সরকার নতুন এই নির্দেশনা জারি করে।

এরইমধ্যে আমদানিকারকরা গম আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছেন। এতে করে আবারো হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে গম আমদানি শুরুর আশা করছেন বন্দরের আমদানিকারকরা।

এর আগে অভ্যন্তরীন বাজারে গমের দাম বৃদ্ধির অজুহাতে গত ২০২২ সালের ১৩ মে গম রফতানি বন্ধ করেছিল ভারত সরকার।

বর্তমানে ইউক্রেন-রাশিয়া থেকে যে গম আমদানি হচ্ছে সেগুলোর দাম কিছুটা কম রয়েছে। সেই তুলনায় ভারতের বাজারে বর্তমানে গমের মুল্য কিছুটা বেশি রয়েছে। এতে করে বর্তমানে ভারত থেকে গম আমদানির সম্ভাবনা নেই। আগামী কিছুদিন পর নতুন গম উঠতে শুরু করলে দাম কমে আসবে। এর ফলে গম আমদানিতে যেহেতু কোনো বাধা নেই তাই গম আমদানি করে দেশের বাজারে কম মূল্যে বাজারজাত করা সম্ভব হবে।

এসকে/টিএ

মন্তব্য করুন