তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত হতে পারে শেহবাজ শরিফ
ছবি: সংগৃহীত
১০:১৭ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে।
তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতে পারে মোদি-শেহবাজকে
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ এক নেতার বরাতে এ খবর জানিয়েছে বিবিসি বাংলা। বিএনপির ওই নেতা বলেছেন, এই শপথ অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে বিএনপির পক্ষ থেকে অতিথিদের বিষয়ে ইঙ্গিত দেয়া হয়
আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই দিন সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএনপির একাধিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দুই দেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতার মাঝে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বিএনপি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঢাকায় তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে আঞ্চলিক রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণের প্রস্তুতি চলছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মূল আমন্ত্রিত অতিথিদের তালিকায় থাকবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) নির্বাচনে বিএনপির বড় জয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে টেলিফোন করে অভিনন্দন জানান। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে বিএনপি প্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
পোস্টে মোদি বলেন, ‘তারেক রহমানের সঙ্গে কথা বলে আমি আনন্দিত। আমি তাকে বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছি।’
তারেক রহমানকে অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও। সামাজিক মাধ্যমে এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আমাদের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী ও দক্ষিণ এশিয়া, তার বাইরে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের আমাদের যৌথ লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে নতুন বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।’
এসকে/টিএ