© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্রহণযোগ্য নির্বাচনকে স্বাগত জানাল ফ্রান্স, তারেক রহমানকে অভিনন্দন

শেয়ার করুন:
গ্রহণযোগ্য নির্বাচনকে স্বাগত জানাল ফ্রান্স, তারেক রহমানকে অভিনন্দন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৯ এএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংসদীয় নির্বাচন সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক মিশনের ইতিবাচক মূল্যায়নকে স্বাগত জানিয়ে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার প্রস্তুতি ব্যক্ত করেছে দেশটি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকায় ফ্রান্স দূতাবাস থেকে প্রকাশিত এক বার্তায় বলা হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচন সফলভাবে, সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।

ফ্রান্স দূতাবাস সকল নির্বাচিত প্রার্থীকে অভিনন্দন জানিয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের ইতিবাচক মূল্যায়নকে স্বাগত জানিয়ে ফ্রান্স তাদের প্রচেষ্টার প্রশংসা করেছে।

বার্তায় আরও বলা হয়, আমরা ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক মিশনের ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং তাদের সকল স্বেচ্ছাসেবককে আন্তরিক ধন্যবাদ জানাই।

নবনির্বাচিত নেতৃত্বের অধীনে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার কথা দূতাবাস থেকে জানানো হয়।

বার্তায় বলা হয়, ফ্রান্স ও বাংলাদেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব যাতে আরও উন্নত হয় তাই আমরা নতুন সরকারের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে আগ্রহী। সূত্র বাসস 

টিজে/টিএ

মন্তব্য করুন