© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাগেরহাটে বিএনপি-জামায়াত সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৩০

শেয়ার করুন:
বাগেরহাটে বিএনপি-জামায়াত সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৩০

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২২ এএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংঘাতের জেরে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা তৈরি হয়। 

একপর্যায়ে তা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। বেশ কিছু সময় ধরে আড়পাড়া এলাকায় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে, এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


ইউটি/টিএ

মন্তব্য করুন