© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রয়টার্সের ৩ সাংবাদিকের স্বীকৃতি বাতিল করেছে ইথিওপিয়া

শেয়ার করুন:
রয়টার্সের ৩ সাংবাদিকের স্বীকৃতি বাতিল করেছে ইথিওপিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৯ এএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
ইথিওপিয়ার গণমাধ্যম কর্তৃপক্ষ রাজধানী আদ্দিস আবাবাভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স- এর তিন সাংবাদিকের স্বীকৃতি নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। একই সঙ্গে ১৪-১৫ ফেব্রুয়ারি আদ্দিস আবাবায় অনুষ্ঠিত ৩৯তম আফ্রিকান ইউনিয়ন সম্মেলন কাভার করার জন্য সংস্থাটির অনুমতিও বাতিল করা হয়েছে।

এই সিদ্ধান্তের কয়েক দিন আগেই রয়টার্স একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দাবি করা হয় পাশের দেশ সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের জন্য হাজারো যোদ্ধাকে প্রশিক্ষণ দিতে ইথিওপিয়ায় একটি গোপন শিবির পরিচালিত হচ্ছে। ওই প্রতিবেদনের বিষয়ে ইথিওপিয়া প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

যদিও ইথিওপিয়ার গণমাধ্যম কর্তৃপক্ষ অনানুষ্ঠানিকভাবে ইঙ্গিত দিয়েছে যে ১০ ফেব্রুয়ারির ওই প্রতিবেদনই তাদের সিদ্ধান্তের পেছনে কারণ, তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি তারা।

রয়টার্স এক বিবৃতিতে বলেছে, বিষয়টি তারা পর্যালোচনা করছে এবং থমসন রয়টার্স এর আস্থা নীতিমালা মেনে স্বাধীন, নিরপেক্ষ ও নির্ভরযোগ্যভাবে ইথিওপিয়ার সংবাদ কাভার করা অব্যাহত রাখবে। এদিকে তাৎক্ষণিক মন্তব্যের জন্য ইথিওপিয়ার গণমাধ্যম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সূত্র : রয়টার্স 
এসএস/এসএন

মন্তব্য করুন