© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাইবান্ধায় কারাগারে থাকা আওয়ামী লীগ নেতার মৃত্যু

শেয়ার করুন:
গাইবান্ধায় কারাগারে থাকা আওয়ামী লীগ নেতার মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৮ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
গাইবান্ধা জেলা কারাগারে থাকা পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামিকুল ইসলাম সরকার লিপন মারা গেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

এ বিষয়ে গাইবান্ধা জেল কারাগারের জেলার আতিকুর রহমান জানান, রোববার মধ্যরাতে কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে প্রথমে গাইবান্ধার সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি দীর্ঘ দিন থেকে গাইবান্ধা সদর থানার জিআর ১৭৬/২৫ মামলার হাজতি হিসাবে ছিলেন।

উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন ১৯৯৬ সালে পলাশবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২০১৬ সালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ২০১৮ সাল হতে অদ্যাবধি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্বপালন করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা কারাগারে প্রায় দেড় বছর ধরে তিনি হাজতি হিসাবে ছিলেন। এর আগে ২০২৪ সালের ৮ ডিসেম্বর ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এরপর পলাশবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তিনি দীর্ঘ দিন পর জামিনে মুক্তি পেলে গত ৫ ফেব্রুয়ারি আবারও জেল গেট থেকে তাকে পুনরায় গ্রেফতার করা হয়। পুলিশ সর্বশেষ গাইবান্ধা সদর থানার জিআর ১৭৬/২৫ মামলার হাজতি হিসেবে তিনি জেলা কারাগারে ছিলেন।

এমআই/টিকে

মন্তব্য করুন