© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধানমন্ডি ৩২ নাম্বারে শ্রদ্ধা জানাতে যাওয়া ঢাবি অধ্যাপককে সরিয়ে দিলো পুলিশ

শেয়ার করুন:
ধানমন্ডি ৩২ নাম্বারে শ্রদ্ধা জানাতে যাওয়া ঢাবি অধ্যাপককে সরিয়ে দিলো পুলিশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৪ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ক ম জামাল উদ্দিনসহ ৫ জনকে সরিয়ে দিলো ধানমন্ডি থানা পুলিশ।

‎রোববার (১৫ ফেব্রুয়ারী) বিকেল পৌনে ৫টায় ধানমন্ডি ৩২ এ এই ঘটনা ঘটে।

‎প্রাথমিকভাবে আটক হওয়া বাকি চারজনের নাম জানা যায় নি। ‎এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ কেউ কথা বলতো চায় নি।

‎রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, এ বিষয়ে আমি কোন বক্তব্য দিতে পারবো না। তবে, তাদেরকে আটক করা হয়নি।

এর আগে দুপুরে নিজেকে আওয়ামী লীগের আমলে বঞ্চিত একজন উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম কামাল।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবো আজ বিকেল ৪ টায়।আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’

আইকে/টিএ

মন্তব্য করুন