© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় বিএনপির সাবেক দুই নেতাসহ কারাগারে ১০ জন

শেয়ার করুন:
কুমিল্লায় বিএনপির সাবেক দুই নেতাসহ কারাগারে ১০ জন

ছবি: সংগৃহীত

মোবাইল জার্নালিস্ট, কুমিল্লা
১০:৩৪ পিএম | ২৫ অক্টোবর, ২০২৬
কুমিল্লার হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক জহর এবং উপজেলার আছাদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরসহ হোমনা ও তিতাস উপজেলার ১০ জনকে কারাগারে প্রেরণ করেছে কুমিল্লা আদালত। 

রোববার (২৫ অক্টোবর) দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তারা। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম বাবু। তিনি বলেন, ‘২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিতাস উপজেলার নাগেরকান্দিতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছিল। এ ছাড়া ঘটনার সময় ভয়ভীতি প্রদর্শন ও ককটেল বিস্ফোরণের অভিযোগও রয়েছে। এ মামলায় জামিন চাইতে আদালতে হাজির হলে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’

আরআই/টিএ

মন্তব্য করুন