© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫৩ দেশের পণ্যে শূন্য শুল্ক সুবিধা দিচ্ছে চীন

শেয়ার করুন:
৫৩ দেশের পণ্যে শূন্য শুল্ক সুবিধা দিচ্ছে চীন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৩ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
চীন ৫৩টি আফ্রিকান দেশ থেকে আমদানি হওয়া পণ্যের ওপর শূন্য শুল্ক সুবিধা কার্যকর করার ঘোষণা দিয়েছে।

গতকাল শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে বলা হয়, যেসব আফ্রিকান দেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক রয়েছে, সেসব দেশের জন্যই এ সুবিধা কার্যকর হবে।

আগামী ১ মে থেকে দেশগুলো বিনা শুল্কে পণ্য রপ্তানি করতে পারবে।

প্রতিবেদনে আরও বলা হয়, চীন দেশগুলোর সঙ্গে যৌথ অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি নিয়ে আলোচনা ও স্বাক্ষর প্রক্রিয়া চালিয়ে যাবে। পাশাপাশি ‘গ্রিন চ্যানেল’-এর মতো উন্নত ব্যবস্থার মাধ্যমে আফ্রিকান দেশগুলোর পণ্য চীনের বাজারে প্রবেশ আরও সহজ করা হবে।

সূত্র: গালফ নিউজ, রয়টার্স

এমআর/টিএ 

মন্তব্য করুন