© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৪ দিন পর আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

শেয়ার করুন:
৪ দিন পর আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৩ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
টানা চারদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। এতে স্থলবন্দরের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

মূলত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে ১২ ফেব্রুয়ারি থেকে টানা চারদিন বন্ধ থাকার পর সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ত্রিপুরায় মাছ রফতানি মধ্য দিয়ে বন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।

স্থলবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. রুকনুদ্দিন জানান, সকালে ১৪টি ট্রাকে করে প্রায় ১২০ টন মাছ ভারতে রফতানি হয়। মাছ ছাড়াও ৬টি গাড়িতে করে পাথর, শুঁটকি ও সিমেন্ট বোঝাই ট্রাক ছাড়পত্র নিয়ে ভারতে প্রবেশ করে।

আখাউড়া কাস্টমস রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসব এবং দুই দেশের সাপ্তাহিক ছুটির কারণে ১২ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ চারদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমস এবং বন্দরের দাফতরিক কার্যক্রম ছিল স্বাভাবিক।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সাত্তার বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করায় শুধু ভোটের দিন ১২ ফেব্রুয়ারি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ ছিল।

এসএস/টিএ

মন্তব্য করুন