© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অপপ্রচারের অভিযোগে আসিফ মাহমুদ ও হান্নান মাসউদকে ক্ষমা চাওয়ার আহ্বান

শেয়ার করুন:
অপপ্রচারের অভিযোগে আসিফ মাহমুদ ও হান্নান মাসউদকে ক্ষমা চাওয়ার আহ্বান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৬ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নারী ধর্ষণের অভিযোগকে ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতা আসিফ মাহমুদ ও নবনির্বাচিত এমপি আবদুল হান্নান মাসউদসহ সংশ্লিষ্টদের প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই দাবি জানান।

নাছির উদ্দীন নাছির তার স্ট্যাটাসে উল্লেখ করেন, স্থানীয় পুলিশ প্রশাসন, চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে এটি স্পষ্ট যে হাতিয়া সংক্রান্ত অভিযোগটি সুপরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে।

এ সময় তিনি কিছু সুনির্দিষ্ট যুক্তি তুলে ধরেন নথিভুক্ত তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ১৩ ফেব্রুয়ারি রাত ১০টা ২৮ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

যা হাতিয়া থেকে জেলা সদর হাসপাতালে যাতায়াতে অন্তত দুই ঘণ্টা সময়ের প্রয়োজন। একই সময়ে এক ব্যক্তির দুই স্থানে উপস্থিতি যৌক্তিকভাবে অসম্ভব।

ছাত্রদল সাধারণ সম্পাদক অভিযোগ করেন, ধর্ষণের মতো স্পর্শকাতর একটি বিষয়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটি বিশেষ রাজনৈতিক দলকে হেয় করার অপচেষ্টা চালানো হয়েছে। তিনি একে ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ ও ‘সামাজিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক’ বলে অভিহিত করেন।

নাছির উদ্দীন আরো উল্লেখ করেন, পরিস্থিতির বাস্তবতা বিবেচনা করেই নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার তার পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছেন, যা ঘটনাটির অসারতাকে আরো স্পষ্ট করে। মিথ্যা অপপ্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা এবং মব তৈরির অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয়। সত্য প্রতিষ্ঠিত হোক এবং অপপ্রচারের সংস্কৃতি চিরতরে বন্ধ হোক।  

তিনি এনসিপির কেন্দ্রীয় নেতা আসিফ মাহমুদ ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে উদ্দেশ করে বলেন, ‘জাতির কাছে এই মিথ্যা অপপ্রচারের দায় স্বীকার করে তাদের অবিলম্বে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে।

এসএন 

মন্তব্য করুন