© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেব্রুয়ারির ১৫ দিনে দেশে রেমিট্যান্সে এসেছে ১.৬৫ বিলিয়ন ডলার

শেয়ার করুন:
ফেব্রুয়ারির ১৫ দিনে দেশে রেমিট্যান্সে এসেছে ১.৬৫ বিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৩ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৫ দিনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৬৫ কোটি ৫০ লাখ বা ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ০৩ লাখ ডলার রেমিট্যান্স।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৫ কোটি ৫০ লাখ ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৩১ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ১০৮ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২২ দশমিক ১০ শতাংশ।

এসএস/টিএ

মন্তব্য করুন