© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিউ ইয়র্ক শপিং মলে বন্দুকধারীর হামলা, নিহত ২

শেয়ার করুন:
নিউ ইয়র্ক শপিং মলে বন্দুকধারীর হামলা, নিহত ২

ফাইল ছবি

international-desk
০২:৫৫ পিএম | ১৪ জানুয়ারি, ২০১৯

নিউ ইয়র্কের একটি শপিং মলে বন্দুকধারীর হামলায় দুইজন আহত হয়েছেন। এ সময় পুরো শপিং মল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ওটাওয়া প্রদেশের সল্ট লেক সিটির একটি শপিং মলে এমন অনাখাঙ্কিত হামলার ঘটনা ঘটে।

এদিকে, ঘটনার পরপরই আতঙ্কে সবাই দিগ্বিদিক ছুটতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছুটির দিন হওয়ায় শপিং মলে বেশ ভিড় ছিলো। সন্ধ্যার দিকে একজন লোক হঠাৎ শপিং মলে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। এতে বেসামাল হয়ে পড়েন শপিং মলে অবস্থানরত ক্রেতারা।

পুলিশ জানিয়েছে, হামলাকারীকে ধরতে এরই মধ্যে পুরো এলাকা পুলিশ ঘিরে রেখেছে। শপিং মলের সিসিটিভি ফুটেজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

হামলাকারী যেন সাধারণ মানুষের সঙ্গে মিশে পালিয়ে যেতে না পারে সে দিকেও বিশেষ নজর দেয়া হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ।

টাইমস/জেডআই

মন্তব্য করুন