© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার জনগণের লুণ্ঠিত অধিকার ফিরিয়ে আনার লড়াই : জামায়াত আমির

শেয়ার করুন:
এবার জনগণের লুণ্ঠিত অধিকার ফিরিয়ে আনার লড়াই : জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৮ এএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
এবার জনগণের লুণ্ঠিত অধিকার ফিরিয়ে আনার লড়াই শুরু বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সবাইকে এক সঙ্গে বাংলাদেশ গড়ার আহ্বান করেছেন তিনি।

সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ আহ্বান জানান জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের লাল রক্তের ওপর দাঁড়িয়ে আগামীকাল (আজ মঙ্গলবার) থেকে সংসদীয় রাজনীতির নবযুগের সূচনা কীভাবে হয়, গোটা জাতি তা দেখার অপেক্ষায়।

তিনি বলেন, প্রিয় দেশবাসী, আপনাদের নির্বাচনে অংশগ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন। এবার জনগণের লুণ্ঠিত অধিকার ফিরিয়ে আনার লড়াই। চলো একসাথে গড়ি বাংলাদেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে।

এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছে।

কেএন/টিকে

মন্তব্য করুন