© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন না রুমিন ফারহানা

শেয়ার করুন:
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন না রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৭ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
জামায়াতে ইসলামীর এমপিদের সঙ্গে একই সময়ে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করেন স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের সঙ্গে একই সময়ে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করেন তিনি।

কিন্তু প্রথম শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হতেই তিনি সভাস্থল ত্যাগ করেন। এছাড়া বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেন জামায়াত এমপিদের সঙ্গে শপথ নিলেও তিনিও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

উল্লেখ্য, আজ শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না বলে অনুষ্ঠান শুরুর আগেই জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে জামায়াতের সংসদ সদস্যরা দুটি শপথই নিয়েছেন। এদিকে এখন পর্যন্ত এনসিপির সংসদ সদস্যরা শপথ নেননি।

এসকে/টিকে

মন্তব্য করুন