সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবারও ডাক পেয়েছেন
ছবি: সংগৃহীত
০১:৩৪ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নতুন মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য একাধিক নেতাকে ডাক দেওয়া হয়েছে।
মন্ত্রিসভায় ডাক পেয়েছেন মাগুরা-২ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী।
আজ সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্যরা শপথগ্রহণ করেন।
বিকেলে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক সদস্য। দায়িত্ব পালন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে।
কেএন/টিকে