ডাক পেলেন ব্যারিস্টার কায়সার কামাল
ছবি: সংগৃহীত
০১:৪২ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে ফোন করা হয়েছে। বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ট সূত্র।
নেত্রকোনা–১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনে বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জয়ী হন তিনি।
কামাল ৭২ হাজার ভোটের ব্যবধানে জয় পান।
কেএন/টিকে