© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বক্স অফিসে ৩০০ কোটির লক্ষ্য? 'স্পিরিট' ঘিরে উন্মাদনা

শেয়ার করুন:
বক্স অফিসে ৩০০ কোটির লক্ষ্য? 'স্পিরিট' ঘিরে উন্মাদনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৯ এএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে রেকর্ড গড়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে স্পিরিট–কে ঘিরে। ইন্ডাস্ট্রি মহলের জোর আলোচনা, প্রভাস ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা–র এই জুটি নাকি বিশ্বব্যাপী প্রথম দিনেই ৩০০ কোটির ঘর ছোঁয়ার লক্ষ্য নিচ্ছে। যদিও সবকিছুই এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবু প্রাক্‌মুক্তি উত্তেজনা নজিরবিহীন।

বর্তমান বেঞ্চমার্ক হিসেবে আলোচনায় আছে পুষ্পা ২–এর প্রথম দিনের আয়, যা প্রায় ২৯৪ কোটি টাকার কাছাকাছি বলে ট্রেড মহলের দাবি। প্রশ্ন উঠছে, আগে রেকর্ড ভাঙবে রামায়ণ নাকি ঝড় তুলবে ‘স্পিরিট’।



প্রভাসের শক্তিশালী ওভারসিজ বাজার, বিশেষ করে উত্তর আমেরিকায় জনপ্রিয়তা, হিন্দি বেল্টে টান এবং ভাঙ্গার সাম্প্রতিক সাফল্যের পর ভক্তঘেরা ব্র্যান্ড ভ্যালু—সব মিলিয়ে প্রত্যাশা আকাশছোঁয়া। কনটেন্ট ইতিবাচক সাড়া পেলে ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় ওপেনিং ডের একটির সাক্ষী হতে পারে দর্শক।

এবি/টিএ

মন্তব্য করুন