পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে সিএসইর
ছবি: সংগৃহীত
০৬:১২ এএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৫৭০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে যথাক্রমে ১১১৭ ও ২১২৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে এক হাজার ২২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৩৫ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে এক হাজার ২৫৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
মঙ্গলবার ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩১টি কোম্পানির, কমেছে ২৮টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো, স্কয়ার ফার্মা, এসিআই, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, সামিট পোর্ট, মুন্নু ফেব্রিকস, বিএসসি ও কে অ্যান্ড কিউ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৫১৩ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৪টির, কমেছে ১১০টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির কোম্পানির শেয়ার দর। মঙ্গলবার সিএসইতে ২১ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের ৮ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
এসএস/টিএ