© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কানাডায় রোজা শুরু

শেয়ার করুন:
কানাডায় রোজা শুরু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১০ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
কানাডায় স্থানীয় সময় বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাসের রোজা। রমজান মাস উপলক্ষে বহু সম্প্রদায়ের দেশ কানাডায় বিভিন্ন গ্রোসারি দোকানগুলোতে চলছে মূল্যহ্রাস এবং ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

উত্তর আমেরিকার দেশ কানাডায় প্রায় ১১ মাসের অপেক্ষা শেষে রমজানকে স্বাগত জানিয়ে বিশ্বের সব মুসল্লিরা একত্রিত হয়ে আজ (মঙ্গলবার) রাতে তারাবিহ নামাজ প্রথম শুরু করেন, আগামীকাল বুধবার থেকে রোজা শুরু।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকার দেশগুলো মূলত জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশের ওপর ভিত্তি করে রমজান ও ঈদের তারিখ ঘোষণা করে।জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদের জন্ম হয়েছে।

পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন গ্রোসারি দোকানগুলোতেও চলছে প্রবাসী বাংলাদেশিদের রমজানের প্রস্তুতি মূলক কেনাকাটার ভীড়, চলছে ব্যাপক মূল্যহ্রাস।

পবিত্র রমজান মাস উপলক্ষে কানাডার বিভিন্ন প্রভিন্সে এবং ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদ, বাংলাদেশ কমিউনিটির মসজিদ সহ বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবিহ নামায শেষে সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন।

ক্যালগেরিতে আকরাম জুম্মা মসজিদের সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ তারাবিহ নামায শেষে মুসলিম উম্মাহর উদ্দেশ্য পবিত্র রমজান মাসের ফজিলত সম্পর্কে আলোকপাত করেন এবং রমজান মাস কে যথাযথভাবে পালন করার আহ্বান জানান।

এমআই/এসএন

মন্তব্য করুন