রণবীর-ফারহান বিরোধে মধ্যস্থতার গুঞ্জন, সরাসরি নাকচ করলেন আমির খান
ছবি: সংগৃহীত
০৪:০২ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডে গুঞ্জনের যেন শেষ নেই। সম্প্রতি শোনা যাচ্ছিল ‘ডন থ্রি’ ঘিরে চলমান বিরোধে নাকি মধ্যস্থতা করছেন আমির খান। দাবি ছিল পরিচালক ফারহান আখতার ও অভিনেতা রণবীর সিংয়ের মধ্যে তৈরি হওয়া অস্বস্তি মেটাতে নেপথ্যে কাজ করছেন তিনি।
ভারতীয় একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে জানায়,ফারহান আখতার ও রনবীর সিংয়ের মধ্যকার মনমালিন্য মিটমাট করতে এগিয়ে এসেছেন আমির খান। কিন্তু বিষয়টি নিয়ে সরাসরি যোগাযোগ করা হলে আমির খান স্পষ্ট ভাষায় এই দাবি অস্বীকার করেন। তিনি জানান, রণবীর–ফারহান বিতর্কে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

‘ডন ৩’ নিয়ে জল্পনা-কল্পনা আগেও ছিল, এখনও আছে। তবে এই বিতর্কে আমির খানের নাম জড়িয়ে যে খবর ছড়িয়েছিল, তা যে স্রেফ গুঞ্জন—তা এবার পরিষ্কার করে দিলেন স্বয়ং ‘মিস্টার পারফেকশনিস্ট’।
এমকে/টিএ