© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আগে কাজ পরে হানিমুন: টয়া

শেয়ার করুন:
আগে কাজ পরে হানিমুন: টয়া

ফাইল ছবি

entertainment-reporter
০২:০২ পিএম | ২৮ এপ্রিল, ২০২০

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী টয়া। চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। এরপর থেকে করোনার প্রাদুর্ভাবে ঘরেই কাটছে তার। প্রায় ২ মাস হলো ঘর থেকে বের হচ্ছেন না তিনি।

তবে এই মুহূর্তে ঘরে কেমন কাটছে টয়ার? বাংলাদেশ টাইমস প্রতিনিধির সাথে আলাপকালে নিজেই জানালেন, একদমই মন টিকছে না। আবার কবে ক্যামেরার সামনে দাঁড়াতে পারবো সেই অপেক্ষায় মুখিয়ে আছি।

এই মুহূর্তে কিভাবে কাটছে? টয়া বলেন, এখন বেশির ভাগ সময় সিনেমা দেখি, গান শুনি, লুডু খেলি, পরিবারের সঙ্গে গল্প করি। তবে টানা একই কাজ করতে করতে খুব বিরক্ত হয়ে গেছি। তবে সুযোগ এসেছে পরিবারকে সময় দেয়ার, সেটাই দিচ্ছি।

চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসেছেন, হানিমুন সারবেন কবে? টয়া বলেন, আপাতত সবকিছুই স্থগিত। আমি আর শাওন, দুজনই শুটিংয়ে ফেরার জন্য মুখিয়ে আছি। আমাদের মাথায় আপাতত হানিমুনের কোন পরিকল্পনা নেই। আমরা দুজনই কাজ পাগল মানুষ। করোনায় দুই মাস কেটে গেছে। জানি না আর কত দিন এভাবে থাকতে হবে! তাই আগে কাজ পরে হানিমুন নিয়ে নতুনভাবে ভাববো।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন