© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দীর্ঘ সংগ্রামের পর মা হয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়!

শেয়ার করুন:
দীর্ঘ সংগ্রামের পর মা হয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৩ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
সুদীপা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ছেলে আদিদেব চট্টোপাধ্যায়-এর মিষ্টি মুহূর্ত ভাগ করে নেন। মা-ছেলের খুনসুটি আর আদুরে ভিডিও মন কাড়লেও, এই মাতৃত্বের পেছনে লুকিয়ে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প।

প্রাকৃতিকভাবে মা হতে পারেননি সুদীপা। শেষমেষ ভরসা রাখতে হয় আইভিএফ পদ্ধতির ওপর। আদিদেবের জন্মের আগে তাঁকে নিতে হয়েছিল প্রায় ৩৯৪টি ইঞ্জেকশন। দিনে দু’টি করে ইঞ্জেকশন, নিয়মিত চিকিৎসা, মানসিক চাপ সব মিলিয়ে ছিল চরম কঠিন সময়। মা হওয়ার আশায় নিজের ১২ কেজি ওজনও কমিয়েছিলেন তিনি। মন্দির, মসজিদ, গির্জা কোথাও প্রার্থনা করতে বাদ রাখেননি।



চিকিৎসার পাশাপাশি চলছিল কাজও। তখন তিনি Zee Bangla-র জনপ্রিয় শো ‘রান্নাঘর’-এর সঞ্চালিকা। একদিনে ৬-৭টি এপিসোডের শ্যুট, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে কাজ শারীরিক কষ্ট সত্ত্বেও ভেঙে পড়েননি সুদীপা। অবশেষে ২০১৮ সালে কোলে আসে আদিদেব, যাকে তিনি জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ মনে করেন।

২০১৭ সালে প্রযোজক-পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়-কে আইনি মতে বিয়ে করেন সুদীপা। বয়সের ব্যবধান এবং ‘ঘর ভাঙানি’ তকমা নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। অগ্নিদেবের প্রথম পক্ষের ছেলে আকাশকেও নিজের সন্তানের মতোই গ্রহণ করেছেন সুদীপা, যদিও সম্পর্ক বন্ধুত্বপূর্ণ।

সব বাধা ও কষ্ট পেরিয়ে আজ তাঁদের সংসার ভরেছে ছোট্ট আদিদেবকে ঘিরে। এই লড়াইয়ের পর পাওয়া মাতৃত্ব সুদীপার জীবনে শুধু সুখ নয়, এক বিশাল জয়ও।

পিআর/এসএন

মন্তব্য করুন