প্রবাসী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর আশ্বাস নুরের
ছবি: সংগৃহীত
০৯:১৩ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন,সবার আগে আমাদের লক্ষ্য থাকবে প্রতারণা বন্ধ করা। প্রবাসীদের অতিরিক্ত খরচ কমানো এবং শ্রমিকদের জন্য যথাযথ সুবিধা নিশ্চিত করা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী নুর বলেন, সিন্ডিকেট ও অসাধু ব্যক্তিদের কারণে অনেক শ্রমিককে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এটা বন্ধ করতেই হবে।
তিনি বলেন, মানুষের অধিকার নিয়ে কথা বলেই আমরা জনপ্রিয় হয়েছি। এখন আমরা ক্ষমতায়, বাস্তবে সেই অধিকার কতটা নিশ্চিত করতে পারি, সেটাই বড় চ্যালেঞ্জ। ঈদের সময় বেতন বিলম্ব, দূতাবাসগুলোতে শ্রম কল্যাণ কর্মকর্তার সংকট, বিদেশে কর্মীদের নানা ভোগান্তি এবং উচ্চ অভিবাসন ব্যয়ের মতো দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরেন নুরুল হক নুর।
তিনি আরও বলেন, ‘আগে সেমিনারে কথা বলতাম, প্রেসক্লাবের সামনে দাঁড়াতাম। এখন নীতিনির্ধারণের টেবিলে আছি, তাই এগুলোই আমার অগ্রাধিকার।
আইকে/টিএ