জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ
ছবি: সংগৃহীত
০৯:৫৫ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ভাষণটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা উম্মুল খায়ের ফাতেমা এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ভাষণের বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ভাষণটি শুরু হওয়ার কথা ছিল।
গতকাল মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার শপথের পর প্রথমে নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান।
এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হয়।
একই সঙ্গে প্রায় দুই যুগ পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হলো।
এমআর/টিএ