© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় ফের গুলিবর্ষণে যুবক আহত

শেয়ার করুন:
খুলনায় ফের গুলিবর্ষণে যুবক আহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৩ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
খুলনায় আবারও দুর্বৃত্তদের গুলিতে আইনুল হোসেন ওরফে আয়নাল (৩২) নামে আরেক যুবক আহত হয়েছেন। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে রহমানিয়া প্রথম গলিতে নগরীর লবণচরা থানাধীন হঠাৎ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় আইনুলকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেক) ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

যুবকের পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার রাত ৮টার দিকে হঠাৎ বাজার সংলগ্ন রহমানিয়া প্রথম গলিতে ৪-৫ জন দুর্বৃত্তের একটি দল আইনুলকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিটি তার ডান পায়ে বিদ্ধ হয়। এতে তিনি গুরুতর জখম হন ও প্রচুর রক্তক্ষরণ হয়। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

গুলিবিদ্ধ আইনুল ঘটনার দিনই (বুধবার) লবণচরা থানায় দায়ের করা একটি মামলার ১ নম্বর আসামি। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা বা উক্ত মামলার জের ধরে প্রতিপক্ষ এ হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, রাত সাড়ে ৮টার দিকে ঘটনা ঘটে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

 সন্ত্রাসীদের ধরতে তথ্য সংগ্রহ ও পুলিশে তৎপরতা শুরু হয়েছে।

এর আগে মঙ্গলবার দিবাগত গভীর রাতে নগরীর টুটপাড়া এলাকায় এক যুবক প্রতিপক্ষের গুলিতে সোহেল ওরফে চেগা সোহেল আহত হন।

আরআই/টিএ

মন্তব্য করুন