© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় কমছে প্রায় ১ ঘন্টা

শেয়ার করুন:
আজ থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় কমছে প্রায় ১ ঘন্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৯ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দেশের উভয় শেয়ারবাজার- ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে লেনদেনের সময় প্রায় ১ ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, রমজান মাসে ডিএসই ও সিএসইতে লেনদেন শুরু হবে সকাল ১০ থেকে, যা বিরতিহীনভাবে চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। আর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

পোস্ট ক্লোজিং সেশনে নতুন দাম প্রস্তাব করা যাবে না। তবে দিনের ক্লোজিং দামে বিনিয়োগকারীরা শেয়ার ও ইউনিট ক্রয় বা বিক্রয় করতে পারবেন।

গতকাল পর্যন্ত প্রচলিত নিয়ম অনুযায়ী শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে। রোজার পর ঈদের ছুটি শেষে আবার এই সময় অনুযায়ী লেনদেন হবে।

এদিকে, রমজান মাস উপলক্ষ্যে আজ থেকে ডিএসই ও সিএসইর দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ঈদের পর উভয় স্টক এক্সচেঞ্জের দাপ্তরিক কার্যক্রমও প্রচলিত নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

এসএস/টিএ

মন্তব্য করুন