রকেট নিক্ষেপের মহড়া দেবে ইরান
ছবি: সংগৃহীত
০৬:০৮ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে রকেট নিক্ষেপের মহড়া দিতে যাচ্ছে ইরান। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইরান তার দক্ষিণাঞ্চলে এ মহড়া দেবে। সেখান দিয়ে যেন কোনো বিমান চলাচল না করে সেজন্য বৈমানিকদের সংস্থা নোটামকে অবহিত করেছে দেশটি।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসনের ওয়েবসাইটে এ ধরনের নোটিশ দেখা গেছে।
এ সপ্তাহে ইরান হরমুজ প্রণালীতে নৌমহড়া দিয়েছে। আজ বৃহস্পতিবার রুশ নৌবাহিনীর সঙ্গে যৌথ নৌমহড়া দেবে দেশটি।
মধ্যপ্রাচ্যে গত কয়েকদিন ধরে সামরিক শক্তি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। তারা ইতিমধ্যে বিমানবাহী রণতরীসহ অন্যান্য যুদ্ধবিমান নিয়ে এসেছে।
ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে গত দুই সপ্তাহে দুই দফা আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গতকাল বুধবার বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে নেওয়া হবে নাকি সামরিক ব্যবস্থা নেওয়া হবে- সে ব্যাপারে ভাবছেন তারা।
নোটাম বৈমানিক, বিমানের ক্রু এবং অন্যান্য আকাশসীমা ব্যবহারকারীদের নিরাপত্তামূলক নোটিশ দিয়ে থাকে।
সূত্র: রয়টার্স
আরআই/টিএ