© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫ লাখ শ্রমিক নেবে ইতালি, প্রথম ধাপের আবেদন শেষ

শেয়ার করুন:
৫ লাখ শ্রমিক নেবে ইতালি, প্রথম ধাপের আবেদন শেষ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৪ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
ইতালিতে তিন বছর মেয়াদি (২০২৬-২০২৮) পাঁচ লাখ শ্রমিক নেওয়ার প্রথম ধাপের ক্লিক ডে শেষ হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জনের কোটার এই পর্বে বিভিন্ন খাতে আবেদন সম্পন্ন হয়। জটিল প্রক্রিয়া ও কড়াকড়ির কারণে আবেদন কম জমা হওয়ায় এবার যোগ্য ব্যক্তিদের ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এবারের তিন বছর মেয়াদি ভিসায় বিভিন্ন খাতে শ্রমিক ভাগ করে দেওয়া হয়েছে।

এর মধ্যে সিজনাল বা মৌসুমী কাজ, কৃষি ও পর্যটন খাতে ৮৮ হাজার। নন-সিজনাল ৭৬ হাজার ২০০ এবং স্বনির্ভর কাজের জন্য ৬৫০ জন শ্রমিকের কোটা ছিল।

১২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে এই আবেদনের সময়সীমা বা ক্লিক ডেগুলো অনুষ্ঠিত হয়। তবে শেষ দিনে ডমেস্টিক বা গৃহস্থালি কাজের জন্য আবেদনের চাপ ছিল তুলনামূলক বেশি।

ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, এবার আবাসন সনদ বা রেসিডেন্স সংক্রান্ত কড়াকড়ি ও জটিল প্রক্রিয়ার কারণে অনেকেই আবেদন করতে পারেননি। যারা এই কঠিন ধাপগুলো পার করে আবেদন জমা দিতে পেরেছেন, তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি।

তবে ভিসা পাওয়ার এই সুযোগকে পুঁজি করে দালাল চক্র যেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে, সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে পরবর্তী ১ লাখ ৬৫ হাজার শ্রমিকের জন্য আগাম ফরম পূরণ প্রক্রিয়াও শুরু হতে যাচ্ছে।

এসকে/এসএন

মন্তব্য করুন