© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পর্দায় এক ফ্রেমে চমক দেখাবেন প্রিয়াঙ্কা-ক্যাটরিনা ও আলিয়া

শেয়ার করুন:
পর্দায় এক ফ্রেমে চমক দেখাবেন প্রিয়াঙ্কা-ক্যাটরিনা ও আলিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৫ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের তিন লেডি সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ আর আলিয়া ভাট। দীর্ঘ ক্যারিয়ারে ব্যতিক্রমী সব চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের মনের মণিকোঠায় স্থায়ী আসন করে নিয়েছেন তারা। তবে এই তিন তারকাকে একসঙ্গে কোন সিনেমাতে দেখা যায়নি। তাই জনপ্রিয় নির্মাতা-অভিনেতা ফারহান আখতার যখন এই তিন তারকাকে নিয়ে ‘জি লে জারা’ ছবির ঘোষণা দেন তখন সবাই নড়েচড়ে বসেছিল।

তিন তারকাকে নিয়ে শুরু হচ্ছে নতুন সিনেমার কাজ।

কিন্তু সেই ঘোষণার কয়েক বছরেও কাজ শুরু না হওয়ায় দর্শক হতাশ হন। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে অনেককে লেখালেখিও করতে দেখা যায়। অনেকে ধরেই নিয়েছিল, ছবিটি বুঝি আর হবেই না!

কারণ এই তিন অভিনেত্রীর জীবনের গতিপথ এই কয় বছরে বেশ বদলে গেছে। তাদের আবার একসঙ্গে এনে কাজ করানোটা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল নির্মাতার জন্য।

তবে ভক্তদের জন্য সুখবর। ‘জি লে জারা’র নতুন একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা দেখে প্রিয়াঙ্কা, ক্যাটরিনা ও আলিয়ার ভক্তদের খুশির সীমা নেই! আবারও তারা অপেক্ষার প্রহর গুনতে শুরু করেছে। এই পোস্টারে তিন তারকাকে একটি গাড়ির মধ্যে দেখা যাচ্ছে।



প্রিয়াঙ্কা ড্রাইভিং সিটে, হাস্যজ্জ্বল আলিয়া তার পাশের সিটে ক্যামেরা হাতে বসে আছেন, আর ব্যাকসিটে গর্ভবতী ক্যাটরিনা কিছুটা গা এলিয়ে শুয়ে আছেন। অনেকেই জানেন, রোড ট্রিপের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘জি লে জারা’। যাতে এই তিন নায়িকার চরিত্রের মানসিক দ্বন্দ্ব ও বন্ধুত্বের জয়গান থাকবে।

বলিউডভিত্তিক একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, মাসখানেক আগেও ফারহান আখতার ‘ডন ৩’ সিনেমাটি নির্মাণের দিকে দারুণ মনোযোগী ছিলেন।

ছবিটিতে রণবীর সিংয়ের প্রধান চরিত্রে অভিনয় করার কথা থাকলেও, অভিনেতা পরবর্তীতে সিনেমাটি না করার সিদ্ধান্ত নেন। এই জটিলতার মুখে পড়ে ফারহান সিদ্ধান্ত নিয়েছেন ‘ডন ৩’-এর বদলে এখন ‘জি লে জারা’র কাজেই মন দিচ্ছেন।

এমকে/টিএ

মন্তব্য করুন