© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘চোলি কে পিছে’ গানের কোন প্রস্তাবে ক্ষুব্ধ হয়েছিলেন নীনা গুপ্ত?

শেয়ার করুন:
‘চোলি কে পিছে’ গানের কোন প্রস্তাবে ক্ষুব্ধ হয়েছিলেন নীনা গুপ্ত?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৭ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডের আইকনিক গানগুলো যেমন দর্শককে মুগ্ধ করে, তেমনি তার নেপথ্যে লুকিয়ে থাকে নানা অজানা অভিজ্ঞতা। তেমনই এক স্মৃতি তুলে ধরেছেন অভিনেত্রী নীনা গুপ্ত। ১৯৯৩ সালের সুপারহিট ছবি ‘খলনায়ক’র জনপ্রিয় গান ‘চোলি কে পিছে’ কাজ করার সময় পরিচালক সুভাষ ঘাইয়ের একটি প্রস্তাবে তিনি তীব্র অস্বস্তি ও রাগ অনুভব করেছিলেন যা সে সময় তাকে মানসিকভাবে নাড়া দিয়েছিল।

বিশেষ ধরনের অন্তর্বাস পরতে বলা হয়েছিল নীনা গুপ্তকে। একমাত্র সেই অন্তর্বাস পরলেই নাকি ‘যৌবনসম্পন্না’ দেখতে লাগবে তাকে, নির্দেশ ছিল পরিচালকের। বিষয়টিতে ক্ষুণ্ণ হয়েছিলেন নীনা। অবশেষে সেই বিষয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী।

‘চোলি কে পিছে’ গানের দৃশ্যে নজর কেড়েছিলেন নীনা গুপ্ত



সম্প্রতি এক পডকাস্টে নীনা গুপ্ত জানান, ‘চোলি কে পিছে’ গানের শ্যুটিং চলাকালীন পরিচালক তাকে প্যাডেড ব্রা পরতে বলেছিলেন যাতে তাকে আকর্ষণীয় লাগে। সেই মুহূর্তের কথা স্মরণ করে নীনা বলেন, ‘তখন আমার ভীষণ রাগ হয়েছিল। মনে হয়েছিল, এমন কথা কীভাবে বলা যায়। খুবই অশালীন লেগেছিল।’

তবে সময়ের সঙ্গে নিজের ভাবনার পরিবর্তনের কথাও জানান তিনি। নীনা গুপ্তর ভাষায়, ‘আমি তখন নতুন ছিলাম। এখন বুঝি, উনি আসলে নিজের কাজটাই করছিলেন। গানের চরিত্রটি কেমন হবে, সে বিষয়ে তার একটা নির্দিষ্ট ধারণা ছিল যা তিনি সরাসরি প্রকাশ করেছিলেন। তিনি আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাননি। তবে নতুন থাকার কারণে বিষয়টা আমাকে কিছুদিন ভীষণ অস্বস্তিতে রেখেছিল। পরে গানটা এত সুন্দর হয়ে ওঠে যে সব ভুলে যাই।’

অভিনেত্রী আরও জানান, ‘শ্যুটিং সেটে পরিচালক কস্টিউম ডিজাইনারকে স্পষ্টভাবে বলেন পোশাকে পরিবর্তন আনতে হবে যাতে নীনাকে দেখতে ‘পরিপূর্ণ’ লাগে।’

উল্লেখ্য, ‘খলনায়ক’ ছবিটি মুক্তির পর ব্যাপক সাফল্য পায় এবং ‘চোলি কে পিছে’ গানটি আজও বলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত আইটেম সং হিসেবে দর্শকদের মনে জায়গা করে আছে।

এমকে/এসএন

মন্তব্য করুন