© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শোকের ছায়া বলিউড অভিনেতা সিদ্ধার্থর পরিবারে

শেয়ার করুন:
শোকের ছায়া বলিউড অভিনেতা সিদ্ধার্থর পরিবারে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৫ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতার বাবা ও সাবেক মার্চেন্ট নেভি ক্যাপ্টেন সুনীল মালহোত্রা। প্রিয় বাবার মৃত্যুতে ভেঙে পড়েছেন সিদ্ধার্থ, যা তার সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে দেখা গেছে।

পারিবারিক সূত্র অনুযায়ী, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভারতের দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুনীল মালহোত্রা। ভারতের মার্চেন্ট নেভিতে দীর্ঘকাল দাপটের সঙ্গে কাজ করা এই মানুষটি পরিচিত ছিলেন তার অটল শৃঙ্খলা, সততা ও প্রখর দায়িত্ববোধের জন্য। 

ইনস্টাগ্রামে বাবার সঙ্গে কাটানো শৈশব থেকে বর্তমানের একাধিক অন্তরঙ্গ ছবি শেয়ার করে এক আবেগঘন বার্তা দিয়েছেন সিদ্ধার্থ। পোস্টে অভিনেতা স্মৃতিচারণ করে লেখেন, ‘স্ট্রোকের শিকার হয়ে পরবর্তী সময়ে হুইলচেয়ারে বন্দী হলেও তার বাবার মনোবল ছিল অটুট। সমুদ্রের উত্তাল ঢেউ সামলানো থেকে শুরু করে অসুস্থতার কঠিন দিনগুলো প্রতিটি ক্ষেত্রেই তিনি ছিলেন এক অদম্য যোদ্ধা।’

বাবার আদর্শকে নিজের জীবনের ভিত্তি উল্লেখ করে সিদ্ধার্থ লেখেন, ‘আজ আমি যা কিছু হতে পেরেছি, সবই তার জন্য। বাবার সততাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও উত্তরাধিকার।’



পুরো পরিবার এখন শোকস্তব্ধ। প্রিয় অভিনেতার শোকের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিনোদন জগতের সহকর্মী এবং ভক্তরা সামাজিক মাধ্যমে সমবেদনা জানাচ্ছেন। মুহূর্তের মধ্যেই খবরটি অনলাইনে ট্রেন্ডিং হয়ে দাঁড়ায়।

সুনীল মালহোত্রার শেষকৃত্যের বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। তবে প্রিয়জন হারানোর এই কঠিন সময়ে ভক্তরা সিদ্ধার্থ ও তার পরিবারের পাশে থাকার বার্তা দিচ্ছেন।

পিআর/টিএ

মন্তব্য করুন